10 Aug, 2026 · Excel Bangla
Excel VLOOKUP vs XLOOKUP: কোনটা কখন ব্যবহার করবেন?
VLOOKUP বহুদিন ধরে Excel ব্যবহারকারীদের প্রিয় ফাংশন, কিন্তু XLOOKUP এসে অনেক সীমাবদ্ধতা দূর করেছে।
VLOOKUP শুধু বামদিক থেকে ডানদিকে খোঁজে, আর কলাম ইনডেক্স নাম্বার হাতে গুনে দিতে হয় — কলাম বাড়লে বা কমলে ফর্মুলা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।
XLOOKUP এই সমস্যাগুলো সমাধান করেছে: এটি বামে-ডানে যেকোনো দিকে খুঁজতে পারে, কলাম যোগ-বিয়োগেও ফর্মুলা অক্ষত থাকে, আর #N/A এর বদলে কাস্টম মেসেজ দেখানো যায়।
আমাদের Excel Complete কোর্সে এই দুটো ফাংশনের প্র্যাকটিক্যাল উদাহরণ বিস্তারিত দেখানো হয়েছে।